ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে কমরেড মণিসিংহের ১১৯তম জন্মদিন পালিত

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২৮, ২০২০ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

এস.এম রফিক,দুর্গাপুর(নেত্রকোনা)

মুক্তিযুদ্ধ কালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণিসিংহের ১১৯তম জন্মদিন বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। ২৮জুলাই মঙ্গলবার বিকালে মনিসিংহ জাদুঘর,টঙ্ক শহীদ স্মৃতি প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত স্মরনসভার আয়োজন করা হয় ।  সিপিবির উপজেলা সাধারন সম্পাদক রুপন কুমার সরকার রুপক এর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিপিবি নেতা কমরেড মনিসিংহের একমাত্র পুত্র ডা: দিবালোক সিংহ।অন্যন্যের মধ্যে স্মরন সভায় বক্তব্য রাখেন উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সহকারী কমিশনার (ভূমি) মিঃ রুয়েল সাংমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: আলী আসগর, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক ,উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সিপিবির সাবেক সভাপতি ডা: সোহরাব উদ্দিন, উপজেলা কৃষক সমিতির সাধারন সম্পাদক মো: মোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন মুকুল প্রমূখ ।