মো. আনোয়ার হোসেন তরফদার,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ভালুকায় ঈদুল আযহা উপলক্ষে এতিম, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে ঈদ বাজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পাড়াগাঁও ছাত্র সংঘের আয়োজনে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের উমর ফারুক কওমী মাদরাসা মাঠে ৫০টি পরিবারের মাঝে ওই ঈদ বাজার বিতরণ করা হয়।
ঈদ বাজার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সেরা শিল্প কর্মকর্তা শেফার্ড গ্রুপের ডিজিএম মো. মোকলেসুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন পাড়াগাঁও ছাত্র সংঘের প্রতিষ্ঠাতা শাকিব খান, সভাপতি ফয়সাল আহাম্মেদ, সাধারন সম্পাদক নাফিউল হক প্রমুখ।
