ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনাকালিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সাংবাদিকদের চেক বিতরণ

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২৮, ২০২০ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

এনামুল হক ছোটন:

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে আজ বিশ্ব থমকে দাড়িঁয়েছে।এমন পরিস্থিতিতে ঘর থেকে মানুষজন বের হচ্ছে না। এমনকি এখন সরকারি বেসরকারি অফিস- আদালত ও প্রতিষ্ঠান চালু হলেও বন্ধ রয়েছে স্কুল কলেজ শিক্ষা -প্রতিষ্ঠান। আর এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা দিন- রাত নিরলসভাবে কাজ করে চলছেন। এমনকি অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্ণধারও কর্মীদের বেতন ও খরচ দিতে হিমশিম খাচ্ছে আবার অনেক সাংবাদিক কর্মহীন হয়ে পরেছে। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের সাহায্যের জন্য বিশেষ তহবিল গঠন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

আর মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ তহবিল থেকে সাংবাদিকদের সহায়তার চেক গতকাল রবিবার (২৬ জুলাই) ময়মনসিংহের প্রেসক্লাবে বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়।চেক বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ।বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) এর আয়োজনে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) এর সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ। চেক বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক সাংবাদিককে দশ হাজার টাকা করে মোট ৭১ জন সাংবাদিকদের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়।