এনামুল হক ছোটন :
“সবুজে বাঁচি, সবুজ বাঁচাই ” এই স্লোগান নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলায়) দুপুরে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মুজিব শতবর্ষ উপলক্ষে ফলজ, বনজ,ঔষধি এই তিন জাতের একটি করে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে পরিচালক ফরিদ আহমদ উপসচিব ও উপ পরিচালক নুর আলমসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
