ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘরমুখী মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে ব্রীজ টার্মিনাল এলাকায় পরিদর্শন

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২৮, ২০২০ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

এনামুল হক ছোটন:

আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা ও যানজট নিরসনের লক্ষ্যে ও নিরাপত্তা নিশ্চিত প্রদানের জন্য ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব মোঃ আমিনুল হক শামীম সিআইপি এর দিকনির্দেশনায় ও ময়মনসিংহ জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সার্বিক তত্ত্বাবধানে ব্রিজ এলাকা গতকাল বৃহস্পতিবার ২৩ জুলাই পরিদর্শন করা হয়।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, ময়মনসিংহ মটর মালিক সমিতির মহাসচিব মাহবুব রহমান, কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা ও বাস বিভাগের সম্পাদক শামসুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব রহমান,নাজিমুল ইসলাম শুভ,শহিদুল ইসলাম, আব্দুল করিম, নুরুল হুদা,ফযসাল আহাম্মেদসহ প্রমুখ। পরিদর্শনের সময় ব্রীজ এলাকার বিভিন্ন স্পট ঘুরে দেখা হয় এবং বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।