এনামুল হক ছোটন :
বর্তমান বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে কারণে সংকটে থাকা অসহায় মানুষের মাঝে নিজ উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সপ্না খন্দকার। গতকাল রবিবার ময়মনসিংহ চরপাড়া আল বারাকা কমিউনিটি সেন্টারে ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর জনপ্রিয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ঈদ উপহার বিতরণকালে সপ্না খন্দকার বলেন,১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের কিছু অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী দিতে পেরে আমি খুবই আনন্দিত।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সুযোগ্য মেয়র ইকরামুল হক টিটু ভাইয়ের সার্বিক সহযোগিতা আজ ৩০০ জন মানুষের মাঝে হাসি ফুটাতে পেরে নিজে সামান্য গর্ব ও তৃপ্তি অনুভব করছি। এর আগেও করোনা পরিস্থিতিতে অসহায় দরিদ্র মানুষের মুখে সামান্য হাসি ফোটানোর উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাঠানো উপহার বিতরণ করেছিলেন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটুর পক্ষ থেকেও উপহার সামগ্রী বিতরণ করেছিলেন।
