ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরীর ঈদ ও করোনা সামগ্রী বিতরন

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২৭, ২০২০ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী থেকেঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সোমবার ২৭ জুলাই (২য় দিন) সাবেক কৃষিমন্ত্রী ও এমপি মতিয়া চৌধুরীর পক্ষ হতে ইদ ও করোনা সামগ্রী বিতরন করা হয়েছে। এদিন তিনি যোগানিয়া, বাঘবেড়, কলসপাড়, রাজনগর, নন্নী, পোড়াগাঁও, নয়াবিল, নালিতাবাড়ীতে গরীব দুঃস্থ অসহায় মানুষের মাঝে শাড়ি, শার্ট ও উপজেলার সকল চৌকিদার দেরশার্ট বিতরন করেন। একই সাথে উপজেলা নির্বাহী অফিসের দপ্তরে করোনা সংক্রমন প্রতিরোধক চিকিৎসা সামগ্রী বিতরন করেন। এসময় জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম কিবরিয়া বুলু, জেলা পরিষদ সদস্য নোহেলি কাদিব্রা সহপ্রমুখ উপস্থিত ছিলেন।