ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণে জনসচেতনতা তৈরী বিষয়ে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২৭, ২০২০ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

মো.ইয়াকুব আলী,ফুলপুর:

“স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পড়ি, করোনার বিস্তার রোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণে জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ বিষয়ক টিম ময়মনসিংহের আয়োজনে Wear Your Mask Campaign বিষয়ের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবগতকরণে ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। ২৮ জুলাই সকাল ১১টায় মাস্ক ব্যবহারের উপর উৎসাহিত করণের লক্ষ্যে Team Mymensingh এর উদ্যোগে “স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পড়ি, করোনার বিস্তার রোধ করি” প্রতিপাদ্য বিষয়ে একযোগে ময়মনসিংহ জেলায় ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সেই ক্যাম্পেইনকে স্বার্থক করে তুলতে সোমবার (২৭ জুলাই) বেলা ১২ টায় নিজ কার্যালয়ে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার এই সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার জনসচেতনতামূলক প্রচারণায় সংবাদ মাধ্যম ও সংবাদ কর্মীদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে Wear Your Mask Campaign এর সকল কার্যক্রম ও জনসচেতনতা বার্তা সমূহ সাংবাদিকদের নিজ নিজ সংবাদপত্রে প্রচারের জন্য আহবান জানান। সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর প্রতিনিধি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, হেলডস ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক তাসফিক হক নাফিও।