মো: নাজমুল হুদা মানিক :
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ ও সাধারন সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি‘র আহবানে ময়মনসিংহ জেলা কৃষক লীগের ৩ মাস ব্যাপি বৃক্ষ রোপন কর্মসুচির অংশ হিসেবে ২৬ জুলাই ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ প্রাঙ্গনে ফলজ, বনজ,ঔষধি গাছ লাগানো হয়। বৃক্ষ রোপন কর্মসুচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র মো: ইকরামুল হক টিটু উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ জেলা কৃষক লীগের বৃক্ষ রোপণ অনুষ্ঠানে জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, মহানগর কৃষক লীগের সভাপতি এ বি সিদ্দীক ও সাধারন সম্পাদক আবুল হাশেম রায়হান, জেলা কৃষকলীগের সহসভাপতি মো: মাহবুবুর রহমান খান নয়ন, মো: কামরুল ইসলাম, একেএম আরিফউল্লাহ খান বাপ্পী, যুগ্ন সম্পাদক আলহাজ্ব মো: শরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: জহিরুল হক জহির, বন ও পরিবেশ সম্পাদক মো: হেলাল উদ্দিন, কৃষি সম্পাদক মো: মিলন সহ জেলা কৃষক লীগের অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সবাই ৩টি করে গাছ লাগান। গাছ মানুষকে অক্সিজেন দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। নিজেদের বেঁচে থাকার প্রয়োজনেই বেশি করে গাছ লাগাতে হবে। জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক গেলাম মোস্তফা বাবুল বলেন, কৃষকলীগ শুধু গাছ লাগিয়েই দ্বায়িত্ব শেষ করবেনা। গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করবে। গাছ ফল দিবে, ছায়া দিবে। মানুষ উপকৃত হবে।
