ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাউল বিতরণ

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২৩, ২০২০ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাবিব উল্লাহ হাবিব ধোবাউড়া প্রতিনিধিঃ

ধোবাউড়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঈদ উল আযহা’র বিশেষ ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়। বুধবার সকালে প্রথমে বাঘবেড়, ঘোঁষগাও, গামারীতলা, গোয়াতলা ও পোড়াকান্দুলিয়া ইউনিয়নে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, এবং স্ব স্ব ইউনিয়নে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন, শামসুল হক, জাকিরুল ইসলাম তালুকদার টুটন, আনোয়ার হোসেন খান, স্বপন তালুকদার ও ইউপি সদস্যগণ প্রমুখ।