ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে অপরিকল্পিত ফিসারির পাড়ে পাকা রাস্তা পানির নিচে চলাচলে চরম দূর্ভোগ

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২২, ২০২০ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহের সদর উপজেলার ৬ নং চর ইশ্বরদিয়া ইউনিয়নের চর বড়বিলা (মধ্য পাড়ায়)১ নং ওয়ার্ডে কিছু ফিসারির মালিকগন অপরিকল্পিত ভাবে সরকারি পাকা রাস্তা পাড় হিসেবে ব্যবহার করে আসছে। ফলে একদিকে নষ্ট হচ্ছে পাকা রাস্তা,অন্যদিকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চলাচলে পথচারীদের পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। আশেপাশে ঘরবাড়িতে উঠছে পানি। নেই কোন পানি নিষ্কাশনের ব্যবস্থা। শুম্ভগন্জ বাজার থেকে শেরপুর মহাসড়কের গোপালপুর বাজারের দক্ষিণ পাশ দিয়ে সাড়ে ৩ কি.মি. একটি রাস্তা চরবড়বিলার গ্রামের মধ্য দিয়ে ডা: তোফাজ্জল হোসেনের বাড়ি পর্যন্ত পাকা করন হয়।

রাস্তাটিতে অতিরিক্ত ওজনে মাছের গাড়ি চলাচলে বিভিন্ন জায়গায় গর্ত হয় এবং ধসে পরেছে। গতকয়েকদিন টানা বৃষ্টির ফলে রাস্তারসহ প্লাবিত হচ্ছে আশেপাশে ঘরবাড়ি। সরেজমিনে ঘুরে দেখা যায়, বড়বিলা সরকার বাড়ি মসজিদ থেকে সহরউদ্দিন মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার উপরে ফিসারির পাড় থাকার কারনে প্রায় ১ কি.মি.পাকা রাস্তা পানির নিচে রয়েছে এবং আশেপাশের ঘরবাড়ি উঠান পর্যন্ত চলে গেছে। স্থানীয় বাসিন্দা চা বিক্রেতা জামাল উদ্দিন (৫৫)জানান, আমি চা ষ্টল (দেয়া) দিয়ে কোন রকম সংসার চালাই রাস্তার মধ্যে পানি থাকায় লোকজন দোকানে আসে না ফলে আমি কষ্টে দিনকাটাছি। মো: রুহুল আমিনের( ৩০) সাথে তিনি বলেন, রাস্তায় পানি থাকার কারনে অনেক সমস্যায় রয়েছি।অনেক সময় বাড়িতে অসুস্থ রোগী থাকলেও চিকিৎসা করাতে সমস্যা হয়। মোসাঃ রাশিদা বেগম বলেন, এই দেহুন (দেখেন) আমার ঘরের পিড়া পর্যন্ত পানি আমি ঘরে থেকে বাহির হতে পারছিনা।

সাপের ভয়ে সন্তানদের তাদের নানির বাড়ীতে পাঠাইয়া দিছি। এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত জীবিকানির্বাহের জন্য প্রচুর লোকজন ময়মনসিংহ শহরে আসা যাওয়া করে। এছাড়াও, ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় , মাদ্রাসা, মসজিদসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এমতাবস্থায় স্থানীয় লোকজন এই জনদুর্ভোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকারের জনপ্রতিনিধি ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।