স্টাফ রিপোর্টার:
জেলা প্রশাসন ময়মনসিংহ এবং জেলা প্রাণিসম্পদ দপ্তর এর সহায়তায় চালু হলো িি.িংড়ফধরফবর.পড়স নামক অনলাইন ভিত্তিক সেবা। ডিজিটাল হাটে প্রাণি বিক্রেতা, প্রাণি পরিবহনের জন্য গাড়ির মালিক এবং প্রাণি কাটার জন্য কসাইরা বিনা মূল্যে নিবন্ধন করতে পারবেন। এবারের ঈদ-উল-আযহা অর্থাৎ কোরবানির ঈদ হবে অন্যরকম। করোনা ভাইরাসের কারনে মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। কোরবানি প্রাণির ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসন ময়মনসিংহ এবং জেলা প্রাণিসম্পদ দপ্তর এর সহায়তায় অহধহফধংড়ভঃইউ ব্যবস্থা করেছে অনলাইন ভিত্তিক ময়মনসিংহে প্রথম কোরবানি প্রাণির ডিজিটাল হাট।
প্রাণি বিক্রেতারা যেভাবে যুক্ত হবেনঃ আপনারা আপনাদের- নাম, পূর্নাঙ্গ ঠিকানা, মোবাইল নাম্বার, ভোটার নাম্বার অথবা ভোটার আইডি কার্ডের ফটো, প্রাণির সামনের, পাশের এবং পেছনের ছবি, প্রাণির বয়স, জাত, উচ্চতা, দৈঘ্র্, লিঙ্গ, রং, ওজন এবং মূল্য সঠিকভাবে উল্লেখ করে ংধষব@ংড়ফধরফবর.পড়স এ মেইল করবেন। প্রাণি পরিবহনের জন্য গাড়ি মালিক পক্ষ যেভাবে যুক্ত হবেনঃ গাড়ির মালিকগন কোরবানির প্রাণি পরিবহনের জন্য আপনাদের- নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ভোটার আইডি কার্ডের ফটো এবং গাড়ির নাম্বার সঠিকভাবে উল্লেখ করে ংধষব@ংড়ফধরফবর.পড়স এ মেইল করবেন। কোরবানির প্রাণি কাটার জন্য কসাইরা এর সাথে যেভাবে যুক্ত হবেনঃ আপনারা আপনাদের- নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সঠিকভাবে উল্লেখ্য করে ংধষব@ংড়ফধরফবর.পড়স এ মেইল পাঠাবেন৷ নিবন্ধনের পর সকল পক্ষের তথ্য ওয়েবসাইটে আপলোড করা হবে।
ফলে ক্রেতারা সহজেই ঘরে বসে তাদের কোরবানির জন্য প্রয়োজনীয় প্রাণি পছন্দের সুযোগ পাবেন, পরিবহনের জন্য গাড়ি এবং কাটার জন্য কসাইদের সাথে যোগাযোগ করতে পারবেন। খামারি,পরিবহন মালিক, কসাই পেশার সাথে যুক্ত আপনাদের পরিচিতরা যাতে এই সেবার সাথে যুক্ত হতে পারে,আপনাদেরকে এই তথ্য জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি – উনাদের তথ্য নিয়ে এই প্লাটফর্মে আসার জন্য । আমরা সকলের স্বাস্থ্য সুরক্ষা অটুট রেখে আমাদের অর্থনৈতিক ও ধর্মীয় কর্মকান্ডগুলো চালু রাখতে চাই। বিশেষ দ্রষ্টব্য: এই সেবা শুধু মাত্র ময়মনসিংহের ক্রেতা-বিক্রেতা, পরিবহন,কসাই এর সংযোগ স্থাপন এর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, প্রত্যেকেই নিজ দায়িত্বে যোগাযোগ করে লেনদেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
