ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে সরকারের বিশেষ ভিজিএফ’র আওতায় খাদ্য সহায়তা পাচ্ছে প্রায় ৮৫ হাজার হতদরিদ্র মানুষ

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২২, ২০২০ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার শাকির শেরপুর জেলা প্রতিনিধি:

ঈদুল আযহা উপলক্ষে এবার শেরপুরে সরকারের বিশেষ ভিজিএফ’র আওতায় খাদ্য সহায়তা পাচ্ছে প্রায় ৮৫ হাজার হতদরিদ্র ও অসহায় মানুষ। ইতোমধ্যে জেলার ৫ টি উপজেলায় ওই খাদ্য সহায়তা বিতরণে প্রস্তুতি শুরু হয়েছে। অন্যদিকে পাহাড়ী ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলায় ১৫০ মেট্রিক টন চাল ও ২ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। ২২ জুলাই বুধবার দুপুরে জেলা প্রশাসন সূত্র ওই তথ্য নিশ্চিত করেছে। জেলা ত্রাণ ও পূণর্বাসন অফিস সূত্র জানায়, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রানালয়ের আওতায় এবারের ঈদুল আযহা উপলক্ষে বিশেষ ভিজিএফ কর্মসূচির অধীনে জেলায় ৮৪ হাজার ৯শ ৫৯ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য মাথাপিচু ১০ কেজি হারে ৮৪৯.৫৯ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে।

ইতোমধ্যে বরাদ্দকৃত চাল জেলার ৫ টি উপজেলা ও ৪ টি পৌরসভায় উপ-বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৫ হাজার ৫শ ৭৯ জন, নালিতাবাড়ী উপজেলায় ১৫ হাজার ২শ ৫৭ জন, নকলা উপজেলায় ১০ হাজার ৬১ জন, শ্রীবরদী উপজেলায় ১৩ হাজার ৫শ ৬ জন ও ঝিনাইগাতী উপজেলায় ৮ হাজার ২শ ৩৩ জন রয়েছে। উপজেলা থেকে আবার জনসংখ্যা অনুপাতে ইউনিয়ন পর্যায়ে উপ-বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শেরপুর পৌরসভায় ৪ হাজার ৬শ ২১ জন, নালিতাবাড়ী পৌরসভায় ৩ হাজার ৮১ জন, নকলা পৌরসভায় ৩ হাজার ৮১ জন ও শ্রীবরদী পৌরসভায় ১ হাজার ৫শ ৪০ জন ওই সহায়তা পাবে। এ ব্যাপারে জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা এএইচএম আব্দুর রউফ জানান, জেলায় বরাদ্দ পাওয়ার পর ইতোমধ্যে উপজেলা ও পৌরসভায় উপ-বরাদ্দ দেওয়া কার্ডের বিপরীতে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এক সাপ্তাহের মধ্যে ওই বিতরণ কার্যক্রম শেষ করতে হবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি রয়েছে।