ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হরর কমেডিতে ক্যাটরিনা-ঈশান-সিদ্ধান্ত

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২২, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক

সঙ্গে যতক্ষণ হাসছেন ততক্ষণ। ‘ডরনা অ্যালাউড হ্যায়’-এমনই ট্যাগলাইন নিয়ে আসতে চলেছে হরর কমেডি ছবি ‘ফোন ভূত’। ক্যাটরিনা কাইফ, ঈশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীর ত্রয়ীকে দেখা যাবে সেই ছবিতে। গুরমিত সিং পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেনমেন্ট।

সম্প্রতি মুখ্য চরিত্রাভিনেতাদের পোস্টার শুটের একটি ছবি পোস্ট করে ‘ফোন ভূত’-এর ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা, যে শুট লকডাউনের আগেই সেরে রেখেছিলেন ক্যাটরিনা, ঈশান এবং সিদ্ধান্ত। ছবির চিত্রনাট্য লিখেছেন রবি শঙ্করন এবং জসবিন্দর সিং বাথ।

গত বছর এক্সেল এন্টারটেইনমেন্ট থেকে নির্মিত রণবীর সিংহের ‘গাল্লি বয়’ বিপুল সাফল্যের মুখ দেখার পরে প্রযোজনা সংস্থাটির আরও একটি ছবিতে সুযোগ পেলেন সে ছবির এমসি শের অর্থাৎ সিদ্ধান্ত চতুর্বেদী।

এই প্রথম ক্যাটরিনা, সিদ্ধান্ত এবং ঈশান একসঙ্গে কাজ করতে চলেছেন। এ বছরের শেষ থেকেই শুটিং শুরু হওয়ার কথা ‘ফোন ভূত’-এর। আগামী বছরে ছবি মুক্তির পরিকল্পনা করছেন ফারহান এবং রীতেশ। তাদের হাতে রয়েছে ‘তুফান’ ছবিটিও, যেখানে বক্সারের চরিত্রে রয়েছেন ফারহান নিজে।

তবে শুটিং শুরু এবং সিনেমা হল খোলার অনিশ্চয়তার মধ্যে এখনই ছবিগুলোর ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে ‘ফোন ভূত’ যে বড় পর্দায় মুক্তির কথা মাথায় রেখেই তৈরি হতে চলেছে, তা ঘোষণার সঙ্গে সঙ্গেই স্পষ্ট করে দিয়েছেন নির্মাতারা।

এদিকে, বলিউডে নতুন আসা ঈশান খট্টর অভিনীত ‘আ সুইটেবল বয়’ শিগগিরই মুক্তি পাবে নেটফ্লিক্সে। অন্যদিকে, এ বছরের শেষে মুক্তি পাওয়ার কথা রয়েছে ক্যাটরিনা ও অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’। লকডাউনের কারণে যেটি যথাসময়ে মুক্তি পায়নি।