ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ড্রোন, খেলনা বিমান ও ঘুড়ি ওড়াতে অনুমতি লাগবে

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২২, ২০২০ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,

ড্রোন কিংবা রিমোট কন্ট্রোল খেলনা বিমান ও ঘুড়ি ওড়াতে এখন থেকে সরকারের অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি কিছু উৎসাহী ব্যক্তি, বেসামরিক প্রতিষ্ঠান ও সংস্থা (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান) বিনা অনুমতিতে বাংলাদেশের আকাশসীমায় ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম (UAV/RPAS), রিমোট কন্ট্রোল খেলনা বিমান ও ঘুড়ি উড্ডয়ন করছেন।

এসব অননুমোদিত উড্ডয়নের ফলে নিয়মিত উড্ডয়নকারী বিভিন্ন অনুমোদিত যাত্রীবাহী দেশি-বিদেশি বিমান, হেলিকপ্টার এবং দ্রুতগতিসম্পন্ন সামরিক বিমানের সঙ্গে আকস্মিক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া বর্তমানে এ ধরনের অননুমোদিত উড্ডয়ন রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি ঝুঁকি বলে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের বিদ্যমান আইনে যা শাস্তিযোগ্য অপরাধ।’ সেজন্য ড্রোন, রিমোট কন্ট্রোল খেলনা বিমান ও ঘুড়ি ওড়াতে এখন থেকে সরকারের অনুমতি নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।