ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাপড়ী রক্তদান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২২, ২০২০ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রহমান, নেত্রকোণা প্রতিনিধিঃ

পাপড়ী রক্তদান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। পাপড়ী রক্তদান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভাপতি এনামুল হক মিলন সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ খান হাটি হাটি পা পা করে টানা তৃতীয় বারের মতো কেন্দ্রীয় কমিটি গঠন করেছে পাপড়ী রক্তদান ফাউন্ডেশন। মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির অফিসিয়াল ফ্যান পেইজে স্ট্রিম ইয়ার্ড লাইভে এই কমিটি ঘোষণা করা হয়। সাবেক দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ এর সঞ্চালনায় ও তথ্যপ্রযুক্তি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা সাংবাদিক মুহা. জহিরুল ইসলাম অসীম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মিলন। প্রধান আহবায়ক নুরুদ্দিন মণ্ডল দুলাল এর পক্ষে কমিটির আংশিক ঘোষণা করেন উপদেষ্টা অসীম।

এসময় এনামুল হক মিলনকে সভাপতি, মোস্তাক আহমেদ খানকে সাধারণ সম্পাদক ও মোজাহিদুল ইসলাম পাপনকে সাংগঠনিক সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ডি এইচ তালুকদার সহ – সভাপতি মোঃ সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আল সায়িদ সরকার, আই টি সি সম্পাদক সাব্বির আহমেদ, পরিকল্পনা বিষয় সম্পাদক ইন্জিনিয়ার আফজাল হোসেন, রক্ত বিষয়ক সম্পাদক ফারাবি আহমেদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মণ্ডল, দপ্তর সম্পাদক স্বপ্নীল সেলিম। সম্মানিত সদস্য আবু বক্কর সিদ্দিক, ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, যিদনী আকন্দ লালন, মোস্তাফিজুর রহমান মাহজার।