ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ী তারাগন্জ ফাজিল মাদরাসার শিক্ষক তোফাজ্জল হোসেনের ইন্তেকাল: জেলা জমিয়তের শোক

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২২, ২০২০ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার শাকির শেরপুর জেলা প্রতিনিধি:

নালিতাবাড়ী তারাগন্জ ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আন্ধারুপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক বিএসসি তোফাজ্জল হোসেন (৫৯) আর নেই। তিনি ২১ জুলাই রাত ৯ টা ৩০ মিনিটে নালিতাবাড়ী শহরের গড়কান্দা নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না—রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, সন্তান,বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী রেখে গেছেন। ২২ জুলাই শহরের গড়কান্দা ঈদগা মাঠে বেলা ১১ টায় মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক ভাবে জানা গেছে। মরহুমের শোক সন্তপ্ত পরিবারে সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আমীন, সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, সহসভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাও: ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও: আ: রাজ্জাক, শেরপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: সরাফত আলী।