শাহরিয়ার শাকির শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউশায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে ছোবাহান মিয়া ভূষি (৫০) মারা গেছে। এক সময় সাপের কামড়ে আহত হয় অপর এক জেলে। স্থানীয়রা জানান, নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউশার জসিমউদ্দিনের ছেলে ছোবাহান মিয়া ভূষি (৫০), ও হুরমুজ মিয়ার ছেলে জামাল মিয়া (৪৮) পাশ্ববর্তী নদীতে কারেন্ট জাল দিয়ে গতকাল রাতে মাছ ধরতে যায়। এসময় তাদেও দুইজনকেই একটি বিষধর সাপে কামড় দেয়। এতে দুই জনই আহত হয় ছোবাহান মিয়া ভূষিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ ভোরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। জামালমিয়া অচেতন অবস্থায় নিজ বাড়ীতে চিকিৎসাধীন আছে।
