ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ৪৭০ কেজি পোনা মাছ অবমুক্ত করণের মাধ্যমে মৎস সপ্তাহের উদ্ভোধন

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২১, ২০২০ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানীঃ

মাছের উৎপাদন বৃদ্ধি করি’ সুখী সম্বৃদ্ধ দেশ গড়ি’ এই শ্লোগান বাস্তবায়নে ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের সার্বিক আয়োজনে সংক্ষিপ্ত পরিসরে ৪৭০ কেজি মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২১শে জুলাই মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম যৌথভাবে এই কর্মসূচির উদ্ভোধন করেন।

এ উপলক্ষে দুপুর ১১টায় পর্যায়ক্রমে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত পকুরে ৫০ কেজি, মড়লবাড়ী পুকুরে ৫০বাউন্ডারী রোড জামে মসজিদ পুকুরে ২০কেজি, চর ঈশ্বর দিয়া আবাসন প্রকল্পের পুকুরে ৫০ কেজি উল্লেখিত মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

এর আগে ভেকি বিলে ৩০০কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা পরিষদের সরকারী পুকুরে পোনা মাছ অবমুক্ত করণের সময় মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, আফরোজা হক কলি,উপজেলা মৎস কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।