ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহামারীতে’ও থেমে থাকেনি মেয়র টিটু’র মানবিক কাজের অগ্রযাত্রা 

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২০, ২০২০ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

  তাইজুল ইসলাম জুয়েল :বিশ্ব যখন আজ করোনা মহামারীর কবলে  আতঙ্কিত, ঠিক সেই করোনা সংকটের শুরু থেকেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র  ইকরামুল হক টিটু  একের পর এক   সচেতনতামূলক কাজ  করেই যাচ্ছেন।  জীবানুনাশক পানি ছিটানো, হাত ধোয়ার ব্যবস্থা করা,মুখে মাস্ক ব্যবহার করা, নাগরিকদের সচেতন করা এসব বিষয়ে তিনি সরব অটুট  ছিলেন শুরু থেকেই। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর  শেখ হাসিনার পক্ষ থেকে যেসব খাদ্য উপহার হিসেবে এসেছে এগুলো তালিকা করে নগরের সকল শ্রেণী-পেশার লোকদের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। অসহায় ও দরিদ্র মানুষদের ঘরে বা ধারে ধারে  গিয়েছেন। তাদের খোজ – খবর নিয়েছেন। বিনামূল্যে সবজি বিতরন সহ এই লকডাউনে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের খোঁজ-খবর রাখার পাশাপাশি  তাদের ঘড়ে পৌছিয়েছেন  নগরবাসীর ঘরে। স্বেচ্ছাসেবকদের সহায়তায় ওষুধসহ জরুরি পণ্য পৌঁছানো হয়েছে কয়েক হাজার নাগরিকের বাড়িতে।

 আর তখন তার ব্যক্তিগত উদ্যোগও নিয়মিত ছিল। নগরবাসীর স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুততম সময়ে ব্রহ্মপুত্র নদের চরে সবজি বাজার স্থানান্তর করেছেন। চিকিৎসকদের জন্য পরিবহনের ব্যবস্থা করেছেন। বিভিন্ন সরকারি দপ্তর এবং মসজিদে জীবানুনাশক ফটকের ব্যবস্থা করেছেন। আবার একই সাথে তিনি নিজ দপ্তরকে রেখেছেন সচল এবং সক্রিয়। ডেঙ্গু নিধনেও তিনি গত মাস খানেক সময় ধরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অব্যাহত আছে মশা নিধন কার্যক্রম।