আরিফ রববানী,
সাবেক রাষ্ট্রপতি,বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে উজ্জীবিত জাতীয় সমাজের রাজপথ সৈনিক এবং তরুণ প্রজন্মের প্রিয় নেতা সাব্বির হোসেন বিল্লাল। তিনি নৈতিক গুণসম্পন্ন দক্ষ সাংগঠনিক শক্তির অধিকারী, ব্যক্তিত্বসম্পন্ন একজন জাতীয় পার্টির নিবেদিত প্রাণ। তিনি তাঁর রাজনৈতিক কর্মতৎপরতা, প্রগতিশীল চিন্তাভাবনা, মুক্তিযুদ্ধের চেতনাধারণকারী, সৃষ্টিশীল কাজে উদ্যোগী, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন,দক্ষ সংগঠক এবং সামাজিক ন্যায়পরায়ন ব্যক্তি হিসেবে আজকের এই সময়ে একজন গ্রহন যোগ্য রাজনৈতিক নেতার দৃষ্টান্ত উদাহরণ।
তাঁর নেতৃত্বদানের ক্ষমতা, নেতৃত্বের গুনাবলী, সৎচ্চরিত্রাবলী এবং রাজনৈতিক জীবনের বিশাল কর্মযজ্ঞই প্রমাণিত করে তিনি রাজনৈতিক মাঠের একজন কর্মদক্ষ কর্মী এবং জাতীয় পার্টির নিবেদিত প্রাণ। শৈশব জীবন থেকেই পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক জীবনের আদর্শকে লালন করে তিনি তাঁর রাজনৈতিক জীবন গড়েছেন। তিনি শত বাধা,ষড়যন্ত্র,চক্রান্ত, উপেক্ষা করে আজ তিনি ময়মনসিংহ জেলা জাতীয় সমাজের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
ময়মনসিংহের রাজপথে জাতীয় পার্টির এক অকুতোভয় সংগ্রামের,দুঃসাহসিক রাজনৈতিক যোদ্ধা। ছাত্র রাজনীতিতে তিনি পৌর,ওয়ার্ড পেরিয়ে বর্তমানে তিনি জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক হিসাবে দায়িত্বে আছেন। ছাত্র রাজনীতির মাধ্যমে গরীব,
মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন বিপদে আপদে সহযোগিতার হাত বাড়ানোর ফলে বর্তমানে ছাত্রদের প্রিয় নেতা, সকলের প্রিয় মুখ বিল্লাল ভাই হিসাবেই পরিচিত। তিনি ময়মনসিংহ সদর-৪আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে ময়মনসিংহে জাতীয় পার্টিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার লক্ষে দিন-রাত শ্রম দিচ্ছেন।
বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে হেফাজত করতেও তিনি এক অকতোভয় সৈনিক হিসাবে মাঠে কাজ করছেন। শুধু করোনা যুদ্ধাই নয়,এমনই বহু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা এক বিনয়ী, নম্র, যার স্বভাবসলুভ হাসি ও ভালোবাসার পাত্র হিসাবেও তিনি ময়মনসিংহে জনপ্রিয় এক ছাত্রনেতা।
সাব্বির হোসেন বিল্লাল তৃনমুল থেকে উঠে আসা সদাহাস্যজ্বল, কর্মীবান্ধব, এক ছাত্রনেতা, যাকে সর্বদায়, সময়ে-অসময়ে যে কেহ স্মরণ করলেই কাছে পায় ময়মনসিংহ বাসী।
তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে পল্লীবন্ধুর আদর্শের সৈনিক হিসাবেই যতদিন দেহে প্রান থাকে ততদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চায়। সে লক্ষে তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন
