ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ,ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে উৎসবের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলেয়ে দেওয়া।
বিশ্বে মহামারি সৃষ্টিকারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবারের পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনে স্বাস্থ্যবিধি অনুসরণ কোলাকুলি, হ্যান্ডশেক ও সচেতনতার সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সকল মুসলমানকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদের খুশি আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূর্ণতা দান করুন এ দোয়া করি। ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ-শান্তি ও একরাশ অনাবিল আনন্দ। পৃথিবীতে নেমে আসুক শান্তি দূত, ঘরে ঘরে জেগে উঠুক সুখ পাখিরা। মুছে যাক অসহায়ের দুঃখ ব্যথা। অম্লান থাকুক সারা জীবনের আনন্দ।
পবিত্র ঈদ ধনী-গরিব ভুলে এক কাতারে শামিল করে দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও অহঙ্কারসহ সকল পাপাচার মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করার তাগিদ এনে দেয়। এবছরের প্রতিটি দিন যেন ঈদের দিনের ন্যায় আনন্দময় হয়। সেই সাথে সফলতার শুভ প্রত্যয়ে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে-
আলী আহাম্মেদ মোল্লা
অফিসার ইনচার্জ- ধোবাউড়া থানা,জেলাঃ- ময়মনসিংহ।
