ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাসিরনগরে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক পাচারকারী গ্রেফতার

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৯, ২০২০ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :জেলার নাসিরনগর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করেন নাসিরনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া এর নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযান চলাকালে আজ ১৯ জুলাই দুপুরে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হকের নেতৃত্বে এসআই ময়না হোসেন, এএসআই শামীম আহমেদসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় লাখাই টু ব্রাহ্মণবাড়িয়া রোডে নাসিরনগর সদর পূর্বপাড়ায় জনৈক মফিজ মিয়ার বাড়ির পূর্বপাশের পাকা রাস্তার উপর লাখাই হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস হইতে ০৩ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার গাজী মজিবুর রহমানের ছেলে গাজী মাহবুব রহমান (৩৫), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ত্রিপাদী গ্রামের মৃত লতিফ চকদারের ছেলে রুবেল মিয় (৩০) ও ঢাকা মোহাম্মদপুর নূরজাহান রোডের নাছিম মিয়ার ছেলে মাসুম মিয়া (৪০)।এ ব্যাপারে নাসিরনগর থানার মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-১২, তারিখ-১৯/০৭/২০২০ইং ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ১৯(ক)/৩৮/৪১।