ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে অনলাইন কোরবানির হাটের উদ্বোধন করলেন এমপি তুহিন

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৯, ২০২০ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

মজিবুর রহমান ফয়সাল,

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে নান্দাইলে চালু হয়েছে অনলাইন কোরবানির হাট। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় এই হাটের আয়োজন করেন। আজ রবিবার সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন অনলাইন হাটের সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডাঃ উজ্জল হোসাইন জানান, করোনার প্রার্দূভাব রোধকল্পে একটি ফেসবুক পেজের মাধ্যমে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে এই অনলাইন প্লাটফর্ম চালু করা হয়েছে।

বিক্রেতারা উক্ত পেজে কোরবানির পশুর ছবি আপলোড দিয়ে পশুর বর্ণনা ও দাম উল্লেখসহ বিভিন্ন তথ্যাবলী দিবেন। এতে ক্রেতারা অতি সহজেই পছন্দের কোরবানির পশু বাছাই করে উক্ত পেজে দেওয়া তথ্য ঠিকানা মোতাবেক আলোচনা করে ক্রয় করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মলয় কান্তি মোদক, সাংবাদিক আলম ফরাজী সহ উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ সহ স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাঠ পর্যায়ে সেবা কার্যক্রম বৃদ্ধি করতে মাঠ কর্মীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।