ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে: গ্রেফতার ৩

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৯, ২০২০ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর জেলা সংবাদাতা:

শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তারাগর গ্রামে ১৪ বছর বয়সের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  পুলিশ সুত্রে জানা যায়, ১৮ জুলাই রাত ৮ টায় শেরপুর সদর উপজেলায় তারাগড় গ্রামে ঐ কিশোরীকে তার নিজ বাড়ী থেকে বখাটে যুবক নজু মিয়া (২০), আব্দুর রশিদ (২৫), শাহাবউদ্দীন পাখি (২৮) ও বাপ্পী (২০) অপহরণ করে একটি ঝোপে নিয়ে যায়। সেখানে বখাটে যুবক নজু মিয়া কিশোরীকে ধর্ষণ করে। কিশোরীর বাড়ীর লোকজন তাকে খুজতে বের হলে অপহরণ কারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্বার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।  বিষয়টি শেরপুর সদর থানার পুলিশকে জানালে রাতব্যাপী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আব্দুর রশিদ, শাহাবউদ্দীন পাখি ও বাপ্পী কে আটক করে। পরে এব্যাপারে কিশোরীর পরিবারের পক্ষ থেকে ৪ জনকে বিবাদী করে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে। এব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম জানান, আমরা ঘটনাটি জানার সাথে সাথেই আইনগত ব্যাবস্থা গ্রহন করেছি।