ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুজিববর্ষ উপলক্ষ্যে নেত্রকোনায় জেলা আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন অভিযান

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৯, ২০২০ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

 

নেত্রকোনা প্রতিনিধি ,

মুজিববর্ষ উপলক্ষ্যে নেত্রকোনায় জেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা কার্যালয়ে বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।  জেলা কার্যালয়ের আশে পাশে পতিত জমিতে বৃক্ষরোপন ও সদস্য সদস্যাদের মাঝে চারা বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) পরিচালক মোঃ জিয়াউল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আব্দুস সামাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ্ মোফাচ্ছেল হকসহ আনসার ভিডিপির বিভিন্ন স্তরের সদস্য/সদস্যাবৃন্দ।

উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) পরিচালক মোঃ জিয়াউল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এবং বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ-এর নির্দেশে সামাজিক দুরত্ব বজায় রেখে সদস্য সদস্যাদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, শুধু গাছের চারা রোপন করলেই হবে না, এসব চারা যাতে সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে তার জন্য উপযুক্ত পরিচর্যা করতে হবে। উদ্বোধনী দিনে নেত্রকোনা জেলার ১০ উপজেলায় ১৫ শত গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।