ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ৯ দিন ধরে নিখোঁজ আ‘লীগ নেত্রীর স্বামী

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৯, ২০২০ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আনোয়াের হোসেন তরফদার ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ভালুকায় ৯দিন ধরে নিখোঁজ রয়েছেন এক আওয়ামীলীগ নেত্রীর স্বামী। স্বামীর খোঁজ না পেয়ে অস্থির হয়ে পড়েছেন স্ত্রী নাজমা আক্তার। এ বিষয়ে গত ১০জুলাই ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং: ৪৫৬) করেন ওই আ‘লীগ নেত্রী। তিনি উপজেলা যুব মহিলালীগের প্রচার সম্পাদক।

সাধারণ ডায়েরিতে আওয়ামীলীগ নেত্রী নাজমা আক্তার উল্লেখ করেন, পৌরসভার ফায়ার সার্ভিস এলাকার মো. আসাদুল ইসলাম (৪৮) তাঁর স্বামী উপজেলার মামারিশপুর গ্রামের মৃত: মাহা আলম শেখের ছেলে। সে একজন টাইলস্ কন্ট্রাক্টর। প্রতিদিনের মতো গত ১০জুলাই দুপুরে গফরগাঁও উপজেলার মুখী স্কুলের বাজারে তাঁর সাইটে যাওয়ার জন্য বের হন। বিকালে বাসায় ফেরার কথা থাকলে না আসার তাঁর ব্যবহৃত ০১৭১১৫১১৬০৮ নাম্বারে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। পরবর্তীতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনরা মিলে সম্ভাব্য সব স্থানে আসাদুল ইসলামকে খোঁজ করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা গুরুত্বসহকারে বিষয়টি নিয়ে কাজ করছেন।’