ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউনাইটেড হাসপাতালের অগ্নিদুর্ঘটনা পরিদর্শনে ডিএনসিসি

প্রতিবেদক
Mymensingh
মে ২৮, ২০২০ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সংগঠিত অগ্নিদুর্ঘটনা পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

পরিদর্শন শেষে মেয়র সাংবাদিকদের বলেন, ইউনাইটেড হাসপাতালের সম্প্রসারিত অংশে ফায়ার ফাইটার, ফায়ার ড্রিল এবং ফায়ার-টিম ছিল না। ১১টি অগ্নিনির্বাপণ যন্ত্রের মধ্যে মাত্র ৩টির মেয়াদ ছিল। অন্য ৮টি অগ্নিনির্বাপন যন্ত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। হাইড্রেন্ট কে চালাবে, কে কাজ করবে, কার দায়িত্ব এগুলো সুনির্দিষ্ট করা ছিল না।

মেয়র আরো বলেন, হাসপাতালে মানুষ ভর্তি হয় আরোগ্য লাভ করার জন্য, এটা অত্যন্ত বেদনাদায়ক যে তাঁরা এখানে অগ্নিদুর্ঘটনায় মারা গেলেন। তিনি সকল হাসপাতাল কর্তৃপক্ষকে ফায়ার সেফটির উপর গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাবৃন্দ, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল উপস্থিত ছিলেন।