ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনা পরিস্থিতিতে জনস্বার্থে সংবাদ প্রচারে দ্বিতীয় ময়মনসিংহ প্রতিদিন

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৮, ২০২০ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী:

বৈশ্বিস মহামারি করোনা মোকাবেলায় স্থানীয়ভাবে গৃহিত উদ্যোগের আপলোডকৃত সকল ভিডিও দাখিলকারীদের মাঝে সংবাদ প্রচার প্রসারে ময়মনসিংহ জেলায় দ্বিতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে ময়মনসিংহ থেকে প্রকাশিত নিরপেক্ষ জাতীয় দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকা। জানাযায়, করোনা সচেতনতায় এলাকা ভিত্তিক মডেল সামাজিক উদ্যোগকে বাস্তবায়নে রূপান্তরিত করে করোনা মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করে সাংবাদিকদের দেওয়া তথ্য প্রচার ও প্রসারে জনস্বার্থে সংবাদ প্রচারের সকল ভিডিও আপলোড করে জেলাপ্রশাসন এর কাছে তা দাখিল করেন তাদের মাঝে ময়মনসিংহ জেলায় জেলা প্রশাসন কর্তৃক জেলায় দ্বিতীয় স্থান অর্জন করে নির্বাচিত হয়েছে ময়মনসিংহ প্রতিদিন প্রতিদিন সংবাদ পত্র।

ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ড.ইদ্রিস খান জানান, নিরপেক্ষ ভাবে সংবাদ প্রচার করে ইতিমধ্যে ময়মনসিংহ প্রতিদিন পত্রিকাটি সকলের সহযোগীতায় এগিয়ে যাচ্ছে। আমি পত্রিকায় সকল সংবাদ প্রচারের মাধ্যমে করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষে রাত দিন কাজ করায় জেলা প্রশাসন কর্তৃক আমাকে দ্বিতীয় স্থান নির্বাচিত করেছেন। আমার পত্রিকায় সবচেয়ে বেশি কোভিড-১৯ মোকাবেলায় প্রশাসনিক ও ব্যক্তিগত,সামাজিক সংবাদ জনস্বার্থে তুলে ধরার চেষ্টা করেছি। সকলের আন্তরিকতায় করোনা প্রাদূর্ভাব মোকাবেলায় লেখনির মাধ্যমে অনেকটাই সফলতা অর্জন করেছি। তিনি বলেন- জেলা প্রশাসক করোনা মোকাবেলায় ময়মনসিংহ বাসীকে উৎসাহিত করতে গণশুনানিসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা মোলক যে সব পরিকল্পনা হাতে নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় আর এতে আমরা উৎসাহিত অনুপ্রানিত হয়েছি এসব উদ্যোগের ফলে আমাদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে। জেলা প্রশাসক মিজানুর রহমানের এই সব উদ্যোগ আমাদের আরো একধাপ এগিয়ে যেতে সহায়ক হবে। উক্ত আয়োজনে ময়মনসিংহ প্রতিদিনের সাথে থেকে ময়মনসিংহ বিভাগের করোনা পরিস্থিতিতে জনকল্যাণে সাথে থেকে সহযোগিতা করায় তিনি পত্রিকায় কর্মরত সকল সাংবাদিক ও প্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।