ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির ছোট ভাইয়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপির শোক

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৮, ২০২০ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানীঃ

মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাইয়ের মৃত্যুতে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। আবদুল হাই ( ৬৭) ১৭ জুলাই রাত পৌনে ২টার দিকে ঢাকাস্হ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৭ই জুলাই শুক্রবার বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, আবদুল হাই মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন, রেখেছেন অসামান্য অবদান ।মহান মুক্তিযুদ্ধে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ থাকবে। তিনি আরও বলেন,মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে আবদুুল হাই যথেষ্ট দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।একজন আদর্শবান মানুষ হিসেবে প্রয়াত আবদুল হাই শিক্ষাক্ষেত্রে রেখেছেন অসামান্য অবদান। বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।