মহামারী করোনা ভাইরাসে আক্রান্তু হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য। তিনি ডিএমপি নিউজের ফটোগ্রাফার হিসেবে কাজ করেন তার নাম রুবেল সরকার। জানা গেছে বেশ কিছু দিন ধরে সে এই ব্যাধিতে আক্রান্ত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও ডিএমপি নিউজের কর্মরত একটি বিশ্বত্ব সূত্রে এসব তথ্য জানা গেছে।
ঔই সূত্রটি নিচ্শিত করে বলেন, রুবেল শুধু একাই করোনা ভাইরাসে আক্রান্ত নয়, তারা সহ পরিবারে এ মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে।
পুলিশের সূত্রে জানা যায়, ডিএমপি মিডিয়া সেন্টারের পুলিশ কর্মকতারা সব সময় তার খোজ খবর নিচ্ছে।
করোনায় আক্রান্ত হওয়ার আগে রুবেল তার ফেসবুকে ১৩ মে একটি স্ট্যাটাস দিয়েছেন যে তার শরীল ভালো না তা হু বহু তুলে ধরা হলো:
রুবেল লিখেছেন, আল্লাহ তুমি সহায় হও, শরীর টা ব্যাথা করছে ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করছি জানিনা কি হবে। আল্লাহ তুমিই ভরসা।
এই বিষয়ে জানতে চাইলে রুবেল বলেন, আমরাসহ পরিবারের চারজন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তু হয়েছি সকলে দোয়া করবেন। যদি কারো কাছে কোন ভুল করে থাকি ক্ষমা করে দিবেন।
জানা যায়, রুবেলের বতর্মান শারিরিক অবস্থা কিছু আগের থেকে উন্নতির দিকে।
এই বিষয়ে জানাতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার মোঃ ওয়ালিদ হোসেন (মিডিয়া সেন্টারের ডিসি) বলেন, আমাদের একজন ক্যামরাম্যান ও তার পরিবারের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত বতর্মান তার অবস্থা একটু উন্নতির দিকে।
তিনি বলেন, আমরা সব সময় তাদের খোজ খবর নিচ্ছি। আমাদের ডিএমপির পক্ষ থেকে টিম গঠন করা হয়েছে আমাদের সেই টিম সব সময় প্রতিটা আক্রান্ত পুলিশ সদস্য ও তাদের পরিবারের খোজ খবর নিচ্ছে।
তিনি বলেন, এই ভাইরাসে যারা আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের ও পরিবারের খোজ খবর নেওয়া হচ্ছে মাননীয় আইজিপি স্যার এবং ডিএমপি কমিশনার স্যারে নির্দেশে।
