মো.ইয়াকুব আলী,ফুলপুর
ময়মনসিংহের ফুলপুর উপজেলার “আমরা রুপসী ইউনিয়ন” ফেইজ বুক গ্রুপের সদস্যরাএক হাজার পাঁচ শত গাছের চারা বিতরণ করল ।শুক্রবার সকালে রুপসী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃত্তাকারভাবে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। প্রত্যেকের হাতে একটি করে গাছ। মুহূর্তের মধ্যে বিদ্যালয় মাঠ যেন পরিণত হলো বাগানে। এ দৃশ্য শুক্রবার সকালে রুপসী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।বেঁচে থাকার প্রধানতম উপাদান অক্সিজেনের গুরুত্ব বিবেচনায় ‘এসো অক্সিজেনের চাষ করি।এমন আহ্বান রেখে আমরা রুপসী ইউনিয়ন বাসীর পরিবার।সবুজের পাশাপাশি ফল‘এ হোক উন্নায়ন স্লোগানকে নিয়ে উক্ত সংগঠন এক হাজার পাঁচশত শিক্ষার্থী,মসজিদ সহ সর্বস্তরে মানুষের মধ্যে এই ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। এগুলোর মধ্যে ছিল জলপাই, জাম, কাঠবাদাম, পেয়ারা, অর্জুন, হরীতকী, মেহগনি, আকাশমণি, চালতা ও মহুয়া গাছের চারা।
গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন আমরা রুপসী ইউনিয়ন ফেইজবুক গ্রপের আহ্বায়ক ইব্রাহিম খলিল এসময় বক্তব্য প্রদানকালে শিক্ষার্থীদের বলেন, ‘একজন মানুষের বেঁচে থাকতে প্রতিদিন প্রায় তিন সিলিন্ডারের মতো অক্সিজেন প্রয়োজন পড়ে। দিন দিন মানুষ বাড়ছে কিন্তু সে তুলনায় বাড়ছে না গাছের সংখ্যা। আমাদের নিজেদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বৃক্ষরোপণ আবশ্যক।গাছের চারাগুলো সঠিকভাবে বাড়িতে রোপণ করতে এবং সেগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।কর্মসূচিতে সভাপতি এড. নজরুল ইসলাম সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম শাহজাহান, হারুন খান, মোশাররফ হোসেন বিশ্বাস, কায়েস চৌধুরি, ইকবাল হোসেন, রুবেল মিয়া,আবুল মনসুর, সোহেল মিয়া, অলি সরকার, শাহীন আলম, মোজাম্মেল হক, আলমগীর মুনসুর, হালিম হোসেন সহ সেচ্ছাসেবকরা।
এ সময় “আমরা রূপসী ইউনিয়নবাসী” ফেইসবুক গ্রুপের সদস্য মো. রুবেল মিয়া বলেন, “আমরা রূপসী ইউনিয়নবাসী” নামে একটি পেইজ খোলি। এর পেইজের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করি। এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। আমরা আধুনিক রূপসী ইউনিয়ন গঠনে অঙ্গীকারবদ্ধ। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের রূপসী ইউনিয়নে ১৫০০ ফলদ গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছি। এই গাছ গুলো রূপসী ইউনিয়ন এর মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানায় রোপণ করা হয় ।
