ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী থানা হেফাজতে

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৮, ২০২০ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

এস.এম রফিকুল ইসলাম রফিক,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিরিধি

জেলার দুর্গাপুরে শুক্রবার রাত ৮ টার দিকে পৌরসভার দক্ষিণপাড়াস্থ (পুলিশমোড়) এলাকায় এক বদ্ধিপ্রতিবন্ধি কিশোরী (১৯) সন্দেহ জনকভাবে চলাফেলা করতে থাকলে স্থানীয় দোকানীরা পুলিশে খবর দেয়। পরবর্তিতে পুলিশ এসে দোকানীদের সহায়তায় কিশোরীকে থানা হেফাজতে নিয়ে আসা হয়।

এ নিয়ে ওসি মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, দক্ষিনপাড়া মোড় এলাকায় ঐ মেয়েটিকে দেখে স্থানীয়দোকানীগন থানায় খবর দিলে পুলিশ থানা হেফাজতে নিয়ে আসে। কোথা থেকে দুর্গাপুরে এসেছে বা তার নাম ঠিকানা কি, জানতে চাইলে মেয়েটি কোন সদুত্তর দিতে পারছে না,বিভিন্ন সময় এলোমেলে কথা বলে,কোন সময় বলে আমি বাড়ী যাবোগা। কোন হৃদয়বান ব্যক্তি মেয়েটির পরিচয় কিংবা নাম ঠিকানা সম্পর্কে অবগত থাকলে দুর্গাপুর থানার নিয়মিত ফোন -০১৭৬৯-৬৯৩১৩৯ যোগাযোগ করার জন্য অনুরোধ জানান থানা কর্তৃপক্ষ।