ঢাকা১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মার শান্তিকামনায় দুর্গাপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৮, ২০২০ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

এস.এম রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিরিধি

বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়,শনিবার দুপুরে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে মরহুমের কর্মজীবনের উপর আলোচনা করেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, সাবেক সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, মাইকেল প্রদীপ বাউল, সাংবাদিক ধনেশ পত্রনবীশ সহ অন্যান্যরা।

বক্তারা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি যেমন ছিলেন একজন সফল শিল্পোদ্যোক্তা তেমনি দেশের অর্থনৈতিক মুক্তি ও সাধারণ জনগনের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার শ্রমের মাধ্যমে গড়ে তুলেছেন বহুমুখী শিল্প ও ব্যবসা-বাণিজ্যে। লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করায় মেহনতি মানুষের মধ্যে চিরদিন বেঁচে থাকবেন তিনি। তার এ অবদান সর্ব শ্রেনীর মানুষ স্মরণ রাখবে। স্মরনসভায় নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।