ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৮, ২০২০ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাবিব উল্লাহ হাবিব ধোবাউড়া প্রতিনিধিঃ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নৃ-তাত্তিক জনগোষ্ঠীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ করেন জনাব জুয়েল আরেং এমপি।গতকাল শনিবার সকাল ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১ আসনের (হালুয়াঘাট-ধোবাউড়া) মাননীয় সংসদ সদস্য জনাব জুয়েল আরেং।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিট রানা চিসিম। মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ৬ জন নৃ-তাত্তি¡ক মুক্তিযোদ্ধার চিকিৎসা সহয়তা ১ লক্ষ ৫০ হাজার টাকা, ৫৬ জন্য শিক্ষার্থীর মাঝে ৩ লক্ষ টাকার চেক, ২০ জন শিক্ষাথীর মাঝে ২০ টি সাইকেল বিতরণ করা হয়। এছাড়ায় মাননীয় সাংসদ জুয়েল আরেং ঘোষগাঁও ইউনিয়নের গলই ভাঙ্গা ও উত্তর বালীগাঁও দুটি গ্রামের ২৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহ-সভাপতি জিন্নত আলী বিশ্বাস, অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ আলী আহাম্মদমোল্লা, ধোবাউড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সোহাগ, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনোয়ার হোসেন রিপন, প্রকল্প বাস্তবায়ন ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, শামছুল হক, ফজলুল হক, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান এডওয়ার্ড নাপাক, সাধারণ সম্পাদক এক্সিভিশন বনোয়ারী প্রমূখ।