ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে এবার বিদুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু, সংশ্লিষ্ট দপ্তরের চরম অবহেলা

প্রতিবেদক
Mymensingh
মে ২৮, ২০২০ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট থেকে মুহা: মাসুদ রানাঃ-

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের বীরগুছিনা গ্রামে বিদুৎ স্পৃষ্টে মোঃ ইমন হোসেন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে বীরগুছিনা গ্রামের ফজলুর রহমানের পুত্র এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। নিহত শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে গরু আনতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

অনেক খোঁজাখুজির পরও শিশুটিকে না পেয়ে এলাকায় মাইকিং করে তার পরিবার। আজ সকালে ধান ক্ষেত থেকে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদের নির্দেশে এস.আই হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে হালুয়াঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে বিদুৎ বিভাগের চরম অবহেলার কথা বলছেন এলাকাবাসী। ঝড়ের পর অনেক সময় খুঁটির মূল তার বা মূল তার থেকে নেওয়া পাশ্বতার ছিড়ে পড়ে। কিন্তু তা মেরামত না করে সংযোগ চালু করায় এ দুর্ঘটনা ঘটছে। জানতে চাইলে হালুয়াঘাট বিদুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেন বলেন, ঝড়ে বিদ্যুতের তার পড়ে গেলে আমাদের খবর দিতে হবে।

তাছাড়া লোকবল কম থাকায় আমরা সঠিকভাবে সেবা দিতে পারছিনা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম এ প্রতিবেদককে বলেন, হালুয়াঘাটে বিদ্যুতের মূল তার ও খুঁটি অনেক জায়গায় ঝুলে পড়েছে এবং প্রায়শই বিকট শব্দে স্পার্কিং করে আগুন ধরছে এবং জান ও মালের ক্ষতি হচ্ছে। আমি অতিসত্বর বিদ্যুতের উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলবো। উল্লেখ্য যে, গত সোমবার হালুয়াঘাট পৌর এলাকার দক্ষিণ মনিকুড়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে দুজনের মৃত্যু হয়।