ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ চৌধুরীর ইন্তেকাল

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৮, ২০২০ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি,

ময়মনসিংহের ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান, মল্লিক বাড়ি ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, ভালুকা উপজেলা বি এন পি’র সাবেক সহ সভাপতি, হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের জমিদাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি,সাবেক সাংসদ মরহুম আফতাব উদ্দিন চৌধুরীর তৃতীয় ছেলে ও সাবেক সাংসদ মরহুম আমান উল্লাহ চৌধুরীর ছোট ভাই হাবিবুল্লাহ চৌধুরী ( মনু মিয়া) গত রাত ১২ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ বাদ আছর ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।