ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনার নকল সনদ ওষুধ মাস্ক পিপিই তৈরিকারীদের মৃত্যুদন্ডের শাস্তির দাবীতে ময়মনসিংহে মানববন্ধন

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৭, ২০২০ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

মো. নজরুল ইসলাম ময়মনসিংহ:

করোনা ভাইরাসসহ অন্যান্য প্রাণঘাতি মহামারী রোগের ভুয়া সার্টিফিকেট ইস্যু, নকল ঔষধ, মাস্ক, পিপিইসহ জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রী উৎপাদন, সরবরাহ, বাজারজাত ও বিক্রয়ের সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদÐ কিংবা আমৃত্যু কারাদÐ, সংশ্লিষ্ট চিকিৎসক, হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স বাতিলের বিধান রেখে আইন প্রণয়ন এবং প্রতিটি জেলায় ন্যুনতম ৫০০ বেডের স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল স্থাপন এবং সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার দাবীতে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এক ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

দেশে প্রথম করোনা রোগী সনাক্তের তারিখ ৮ মার্চ ২০২০ থেকে উক্ত আইনের ভূতাপেক্ষ কার্যকারিতা, স্বাস্থ্য খাতের সীমাহীন দুর্নীতি ও অরাজকতা বন্ধে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু।

যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংস্কৃতিক সংগঠন বাংলার মুখ এর সাধারণ সম্পাদক অধ্যাপক দিলরুবা শারমীন, জনউদ্যোগ এর সদস্য অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট আবদুল মোত্তালেব লাল, সজল কোরায়শী, সদস্য সচিব শাখাওয়াত হোসেন, আইইডির ম্যানেজার নাসরিন বেগম, কবি আলী ইউসুফ, মানবাধিকার কর্মী অঞ্জন সরকার, বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, কবি শামীম আশরাফ, কবি ও শিল্পী মোঃ রাজন, ব্রহ্মপুত্র বøাড কল্যাণ সোসাইটির সভাপতি মমিনুর রহমান প্লাবন, ব্যাবসায়ী তৌহিদুজ্জামান ছোটন, মানবিক কর্মী সাফরান আহমেদ, সাংবাদিক কাজী মোস্তফা মুন্না, বাবলি আকন্দ প্রমুখ।

বক্তাগন করোনা আক্রমণের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সংবিধানে নির্ধারিত রাষ্ট্র পরিচালনার মুলনীতিতে মানুষের অন্যতম মৌলিক প্রয়োজন হিসেবে স্বীকৃত চিকিৎসাকে এক নম্বর গুরুত্ব দিয়ে এর উন্নয়ন ও সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনেরও আহবান জানানো হয়।