শাহরিয়ার শাকির শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নতুন করে আরও ১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই একজন শেরপুর সদরের বাসিন্দা এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮৬ । এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪১ জন। মারা গেছেন ৫ জন। ১৬ জুলাই বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য জানান। জানা যায়, বুধবার শেরপুর জেলার মোট ১৫ টি নমুনা পরীক্ষা করা হয়।
বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ১২৩, নকলায় ৫২, নালিতাবাড়ীতে ৫৯, ঝিনাইগাতীতে ২৭ ও শ্রীবরদী উপজেলায় ২৫ জন রয়েছেন। তাদের মধ্যে ৯ জন চিকিৎসকসহ ৫০ জন স্বাস্থ্যকর্মী, ৩১ জন পুলিশ সদস্য, ১ জন জেলা প্রশাসনের কর্মকর্তা এবং ১জন সাংবাদিকও রয়েছেন। এপর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে: ৪১০৪, মোট রিপোর্ট প্রাপ্তি: ৩৯৮৯, আজ রিপোর্ট প্রাপ্তি : ১৫, রিপোর্ট হয়নি: ১১৫। সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন, শেরপুরে করোনার বিস্তার বেড়েই চলেছে। ৫ এপ্রিল প্রথম দুই নারীর করোনা শনাক্তের পর সাড়ে তিন মাসে জেলায় ২৮৫ জনের এই ভাইরাস শনাক্ত হয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
