আবু সাঈদ পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার জেলা পরিষদ সদস্য দেবীগঞ্জ উপজেলার আ,লীগের সাংঘঠনিক সম্পাদক জনাব মোঃ হারুন অর রশিদ স্যার হজ্বের টাকা দিয়ে করোনা মাহামারিতে গরীব দুঃখী মানুষের মাঝে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীতা করলেন।
তিনি ঈদের আগে প্রায় একহাজার হত দরিদ্রদে মানুষের মাঝে ঈদ সামগ্রী যেমন সেমাই চিনি,শাড়ী লুঙ্গী রাতের আধারে বাড়ী বাড়ী গিয়ে নিজ হাতে পৌছে দেন। আজ পর্যন্ত দেবীগঞ্জ উপজেলায় ঘুরে ঘুরে খোজ খবর নিচ্ছেন কারো বাড়ীতে চাল ডাল লাগবে কিনা।
তিনি ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদকে জানান যদি কেও না খেয়ে কষ্ট করে দিন কাটায় তাহলে আমাকে দয়াকরে জানাবেন আমি বাড়ীতে গিয়ে চাল ডাল পৌছে দিব ইনশাআল্লাহ।
জনাব হারুন স্যার আরো বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শের ক্ষুদ্র আ,লীগ কর্মী হিসেবে মানুষের সেবা করেই মরতে চাই।
এলাকা বাসী তার এদান পেয়ে খুবই আনন্দিত। তিনি আরো বলেন বৈশ্বিক করোনা মাহামারিতে যেহেতু আমি হজ্বে যাইতে পারছিনা সেহেতু এই টাকা আমি আমার নিজের কাজে লাগাবোনা বিধায় গরীবের মাঝে দান করে দিলাম শুধু তাই নয় যতোদিন করোনা বিপদ থাকবে ততোদিন আমি আমার সাধ্য অনুযায়ী গরীব দুঃখী মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
পরিশেষ তিনি বলেন আপনার সবাই মাননীয় প্রধান মন্ত্রী মমতাময়ী মা শেখ হাসিনা ও আমার নেতা মাননীয় রেল মন্ত্রী জনাব এ্যাডঃ নুরুল ইসলাম সুজনের জন্য দোয়া করবেন যাতে উনারা মানুষের খেদমতে সুস্থ থাকতে পারেন।
