আরিফ রববানীঃ
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সদরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন চত্বরের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির তিনটি চারা রোপণের মাধ্যমে যৌথ ভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে মুজিববর্ষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশের ৪৯২ উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩২৫টি করে বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি ও ফলজ বৃক্ষের চারা বন বিভাগের মাধ্যমে বিতরণ করা হবে। এরই মধ্যে প্রতিটি জেলার সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের ইউএনও’র নেতৃত্বে জেলা ও উপজেলায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি চারা বিতরণ বিষয়ে বিশদ পরিকল্পনা সহকারীদের তালিকা প্রণয়ন করেছে। জানা গেছে, মুজিববর্ষে রোপণের জন্য এক কোটি চারার মধ্যে ৫০ শতাংশ ফলজ এবং অবশিষ্ট ৫০ ভাগ বনজ, ঔষধি ও শোভা বর্ধণকারী গাছ। কোনো বিদেশী গাছ না লাগানোর জন্য আহবান করা করা হয়েছে।
