ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের দাফন ত্রিশালে সম্পন্ন

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৬, ২০২০ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

এইচ. এম জোবায়ের হোসাইন, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি,

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা মৃত্যু বরণ করেছে। তার নাম কনস্টেবল সিরাজুল ইসলাম (৪৮)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চক পাঁচপাড়া গ্রামের মরহুম সেকান্দর আলীর ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্র জানায়, করোনা ভাইরাসে সংক্রমণে আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টা ৩৮ মিনিটে মৃত্যুবরণ করেন পুলিশের এ সম্মুখযোদ্ধা সিরাজুল ইসলাম।

তিনি ১৯৯৪ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ী ত্রিশালের সদর ইউনিয়নের চক পাঁচপাড়া গ্রামের পাঠানো হয়।  ত্রিশাল থানা ও ময়মনসিংহ জেলা পুলিশের উপস্থিতিতে বাদ জহুর নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম।