ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৬, ২০২০ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল হক মনির

শেরপুরের ঝিনাইগাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ১৬জুলাই (বৃহস্পতিবার) বিকাল পাঁচটায় উপজেলা পরিষদ চত্তরে যৌথভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও ইউএনও রুবেল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিরাজুস সালেহীন, সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিসুর রহমান প্রমুখ। রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিসুর রহমান জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আওতায় এ উপজেলায় বিভিন্ন প্রজাতির ২০ হাজার ৩২৫টি চারা রোপণ করা হবে।