মুহাঃ মাসুদ রানা, হালুয়াঘাট প্রতিনিধিঃ
“মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগান কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত কর্মসূচিকে সফল করার লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বৃক্ষরোপন অভিযান ২০২০ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষের চারা বিতরণ ও রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল করিম। ১৬ জুলাই বেলা ১২টায় বৃক্ষের চারা বিতরণ ও রোপন কর্মসূচীতে অন্যান্যদের মাঝে পৌর মেয়র মোঃ খায়রুল আলম ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমানসহ উপ-সহকারী কৃষি ও বিট অফিসারগণ উপস্থিত ছিলেন।
