ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৫, ২০২০ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

ইশতিয়াক আহমেদ ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বৈশ্বিক বিপর্যয় করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে দিনমজুর অসহায় খেটে খাওয়া মানুষগুলোর কর্মহীন হয়ে পড়েছে। তাদের কথা চিন্ত করে ঈশ্বরগঞ্জ পৌরসভার আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ কর্মহীন অসহায় শ্রমজীবী দুস্থ মানুষদের জন্য খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো :জাকির হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুস সাত্তার কমান্ডার। বৈশ্বিক করোনা বিপর্যয়ে কর্মহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ।

তাদেরকে সহায়তা পৌঁছে দিচ্ছে শেখ হাসিনা সরকার। সেই সহায়তার অংশ হিসাবে দুইহাজার পরিবারকে উপহার প্রদান করা হয়েছে। ২০ টন চাল, ১০ কেজি করে দুইহাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়। পৌর মেয়র মো: আব্দুস সাত্তার কমান্ডার বলেন, বুধবার সকালে শেখ হাসিনার উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এই সহায়তা গরিব এবং করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সহায়ক হবে বলে মনে করেন তিনি।