ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মসিক মেয়র ইকরামুল হক টিটু নির্দেশক্রমে, এডিস মশার লার্ভা শনাক্তকরণে বিশেষ অভিযান

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৫, ২০২০ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

এডিস মশার লার্ভা শনাক্তকরণে- মঙ্গলবার সকালে নগরীর মসিকের আওতাধীন মাসকান্দা ও ত্রিশাল বাসষ্ট্যান,৭নং ওয়ার্ডেরর সিটি সুপার মার্কেটের পিছনে পানির পাম্প হাউজ’এলাকায় অভিযান চালানো হয়। এসময় পানির পাম্প হাউজ’এর ভিতরে পরিত্যক্ত পিচের ড্রামে এডিস মশার লার্ভা শনাক্ত করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃএইচ কে দেবনাথ,খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, সিভিল সার্জনের কীটতত্ত্ববিদ মোশারফ হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মী বৃন্দ।

উক্ত অভিযান চলাকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এই অভিযান অব্যাহত থাকবে এবং কারো বাসায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সেহেতু,মসিকের সকল ধরনের সম্মানিত হোল্ডিং মালিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তাছাড়াও,এডিস মশার লার্ভা শনাক্তকরণে নগরীতে মসিকের উদ্যোগে বিশেষ প্রচার অভিযান চলছে।