ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পল্লীবন্ধু এরশাদের মৃত্যুতে বাংলার রাজনীতিতে এক বিশাল শূন্যতার গৃষ্টি হয়েছে ফুলবাড়িয়ায় জাপা নেতা বাবুল

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৫, ২০২০ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়ময়মনসিংহ:

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক মাহফিজুর রহমান বাবুল বলেছেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন এক মহান নেতা। এই স্বাধীন বাংলার উন্নয়নের মহানায়ক। এদেশে মানুষের কল্যাণে যা কিছু উন্নয়নমোলক কর্মকান্ড হয়েছে তার একমাত্র দাবিদার মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ,যিনি এক বছর আগে মৃত্যু বরণ করেন এবং তার বিদায়ে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতার গৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘এরশাদের রাজনীতি ছিল দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত। আগামী দিনেও পল্লীবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে রাজনীতিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান তিনি।

তিনি পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান। বাবুল বলেন-বেকারত্ব, দুর্নীতি ও বৈষম্য ও সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা আগামী দিনে পল্লীবন্ধুর হাতে গড়া সংগঠন জাতীয় পার্টিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। সে লক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান। তিনি মঙ্গলবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন শেষে ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজিত স্মরণ সভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টি,র দীর্ঘদিনের আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকার। সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নের তালিকা তুলে ধরে জাপা নেতা ও বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বলেন, ‘সারা দেশে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট করে পল্লীবন্ধু দেশকে আধুনিক বাংলাদেশে পরিণত করেছেন। স্বাস্থ্য ও শিক্ষায় অনন্য ভূমিকা রেখেছিলেন। দুরদর্শী এরশাদ বিকেএসপি প্রতিষ্ঠা করে দেশের ক্রীড়াঙ্গনে অসাধারণ অবদান রেখেছেন। পল্লীবন্ধুর হাতে প্রতিষ্ঠিত বিকেএসপি থেকে বিশ্বমানের খেলোয়াড় পাচ্ছে বাংলাদেশ।

’ তিনি বলেন, আজকে যে ঢাকা শহরকে এত সুন্দর দেখছেন সেটার রূপকার হুসেইন মোহাম্মদ এরশাদ। স্কুল-কলেজগুলোকে সরকারিকরণ, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদ বোনাস, সারা দেশে বিদ্যুৎসহ সব উন্নয়ন কর্মকান্ডর জন্য এরশাদ স্মরণীয় হয়ে থাকবেন। একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ ও এরশাদের স্বপ্ন বাস্তবায়নে তার আদর্শ নিয়ে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পরে বিকালে ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টি ও পল্লীবন্ধু পরিষদ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।