শাহরিয়ার শাকির শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে নতুন করে নালিতাবাড়ী থানার ওসিসহ ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৪ জন, যা মোট আক্রান্তের ৮৬ ভাগ। আর ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮ জন শেরপুর সদরের, ৩ জন নালিতাবাড়ীর আর ২ জন শ্রীবরদী উপজেলার বাসিন্দা।
১৪ জুলাই মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বুলেটিনে জানা গেছে, এ পর্যন্ত জেলায় আক্রান্ত ২৮২ জনের মধ্যে শেরপুর সদরে ১২২, নকলায় ৫০, নালিতাবাড়ীতে ৫৮, ঝিনাইগাতীতে ২৭ ও শ্রীবরদী উপজেলায় ২৫ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৫৬ জনের। নমুনার রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ৯৫৭ জনের। আর নমুনা পরীক্ষার জন্য অপেক্ষমাণ রয়েছে ৯৯ জনের।
