মো.ইয়াকুব আলী,ফুলপুর
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার হাট-বাজারগুলোতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল প্রকাশ্যে অবাধে বিক্রি হচ্ছে।উপজেলা আমুয়াকান্দা ও ভাইটকান্দি বাজারে সরেজমিনে গিয়ে কারেন্ট জাল বিক্রির এই দৃশ্য আমার চোখে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, ফুলপুর উপজেলার অন্যান্য হাটবাজারেরও একই অবস্হা। সরকারের আইন অনুযায়ী কারেন্ট জাল উৎপাদন, বিপণন,ও ব্যবহার নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এই জাল দিয়ে মাছ ধরার ফলে মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। ফুলপুরের উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও থানা প্রশাসনের কাছে সচেতন মহলের দাবি বিষয়টি আমলে নিয়ে সরকারি আইন বাস্তবায়ন করে দেশকে মাছের অভাব থেকে মুক্ত রাখতে সাহায্য করুন।
