ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতীতে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির হাট পরিচালনার সিদ্ধান্ত

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৫, ২০২০ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল হক মনির,

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির হাট স্থাপনে ইজারাদারদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫জুলাই বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি নির্দেশনা মোতাবেক কোরবানির হাট পরিচালনা করার সিদ্ধান্ত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রুবেল মাহমুদ। বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনাররি সার্জন ডা.এটিএম ফায়জুর রহমান রাজ্জাক আকন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরজ্জিামান, থানার উপপরিদর্শক (এসআই) খোকনসহ বিভিন্ন হাট ইজারাদারগণ।